জরুরি — প্রতিটি স্বাক্ষর বাংলাদেশে ন্যায়বিচারের দাবিকে আরও শক্তিশালী করে।

বাংলাদেশ পুনরুদ্ধারে বাংলাদেশ আওয়ামী লীগের
৮ দফা দাবি ও গণস্বাক্ষর কর্মসূচি

গণতন্ত্র ও সামাজিক নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠা, শিক্ষা ও স্বাস্থ্য খাত পুনরুদ্ধার এবং কৃষক, শ্রমিক ও দিনমজুরদের অধিকার নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৮ দফা দাবি।

1,240

জন এই দাবিসমূহের পক্ষে সম্মতি জানিয়েছেন

আমার স্বাক্ষর নথিভুক্ত করুন

বাংলাদেশ আওয়ামী লীগের ৮ দফা দাবি

রাষ্ট্র পুনর্গঠন ও ন্যায়বিচার নিশ্চিতের লক্ষ্যে প্রস্তাবিত ৮ দফা

টিকাদান, বিদ্যুৎ, কৃষি, শিল্প, অর্থনীতি ও জনসেবাসহ রাষ্ট্রের অর্জিত সক্ষমতা কীভাবে ধ্বংস করা হলো, তার পূর্ণাঙ্গ তদন্ত, জবাবদিহিতা, বিচার এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।

বিস্তারিত পড়ুন

জননেত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ ও এর নেতাকর্মী-সমর্থকসহ সাংবাদিক, শিক্ষক ও বুদ্ধিজীবীদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সকল মামলা ও রায় বাতিল এবং আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে পূর্ণ রাজনৈতিক অধিকার পুনর্বহাল করতে হবে।

বিস্তারিত পড়ুন

জুলাই–আগস্ট ২০২৪-এর সকল হত্যা, সহিংসতা ও ধ্বংসযজ্ঞের স্বাধীন, নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে।

বিস্তারিত পড়ুন

৫ আগস্ট ২০২৪-এর পর সংঘটিত রাজনৈতিক, সাম্প্রদায়িক ও সাংস্কৃতিক নিপীড়ন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্ত করে বিচার, নিরাপত্তা এবং ধ্বংসপ্রাপ্ত ঐতিহাসিক স্থাপনার পুনরুদ্ধার নিশ্চিত করতে হবে।

বিস্তারিত পড়ুন

জুলাই সংঘাতের পেছনের দেশীয় ও বিদেশী ষড়যন্ত্র উন্মোচন করে সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনতে হবে।

বিস্তারিত পড়ুন

অবৈধ ক্ষমতা দখল, সংবিধান লঙ্ঘন ও রাষ্ট্রদ্রোহমূলক কর্মকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে।

বিস্তারিত পড়ুন

ইউনুস ও বিএনপি সরকারের সকল সিদ্ধান্ত, নিয়োগ, ব্যয়, চুক্তি ও দুর্নীতির স্বচ্ছ তদন্ত করে পূর্ণ জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

বিস্তারিত পড়ুন

রাষ্ট্রের সার্বভৌমত্ববিরোধী সব চুক্তি ও কর্মকাণ্ডের স্বাধীন পর্যালোচনা, প্রকাশ এবং প্রয়োজনীয় সংশোধন নিশ্চিত করতে হবে।

বিস্তারিত পড়ুন
জনগণের আবেদন

সম্মতি জ্ঞাপন করতে স্বাক্ষর করুন

স্বাক্ষর করার মাধ্যমে আপনি নিশ্চিত করছেন যে আপনি উপরোক্ত ৮টি দাবি পড়েছেন এবং এর সাথে একমত পোষণ করছেন। আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকবে।

নির্দেশনা

নির্দেশনা ১: আপনার নাম বাংলা ও ইংরেজিতে লিখুন। তবে শুধু বাংলা অথবা শুধু ইংরেজিতেও নাম লিখতে পারেন।

নির্দেশনা ২: ঠিকানার ঘরে আপনার জেলা ও উপজেলা লিখুন। উপজেলার নাম দেওয়া বাধ্যতামূলক নয়।

নির্দেশনা ৩: ইমেইল ও মন্তব্য দেওয়া বাধ্যতামূলক নয়।